-
সিরিয়ার নিরাপদ অঞ্চলে মার্কিন বিমান উড়তে দেয়া হবে না: রাশিয়া
মে ০৫, ২০১৭ ১৪:০০রাশিয়া বলেছে, সিরিয়ার সংঘর্ষ কবলিত চারটি এলাকায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে সেসব জায়গার আকাশ মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানের জন্য বন্ধ থাকবে।
-
আস্তানায় শান্তি আলোচনা ত্যাগ করল সিরিয়ার বিরোধী গোষ্ঠী এইচএনসি
মে ০৩, ২০১৭ ১৫:৫৯সিরিয়ায় কয়েক বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত শান্তি আলোচনা দেশটির প্রধান বিরোধী গোষ্ঠী 'উচ্চ আলোচক কমিটি' বা এইচএনসি বর্জন করেছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
-
সম্পর্ক উষ্ণ করতে রাশিয়ায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
মে ০২, ২০১৭ ১১:২৯জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ২০১৫ সালের পর প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে মস্কো এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যখন শীতল সম্পর্ক বিরাজ করছে তখন দুই দেশের শীর্ষ পর্যায়ে আবারো সংলাপ শুরু হতে যাচ্ছে।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
এপ্রিল ২৯, ২০১৭ ১১:১৫উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র রাশিয়ার দূরপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরোভ আজ(শনিবার) এ কথা জানিয়েছেন।
-
সিরিয়া ইস্যুতে মস্কো ও দামেস্ক-বিরোধী ইঙ্গ-মার্কিন প্রচারণা জোরদার
এপ্রিল ২৮, ২০১৭ ১৪:৩৬সিরিয়া নিয়ে রুশ-মার্কিন দ্বন্দ্ব ক্রমেই জোরদার হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে রুশ বিরোধী প্রচারণা জোরদারে ভূমিকা রেখেছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সম্প্রতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করলে সিরিয়ায় আসাদ-বিরোধী মার্কিন হামলায় অংশ নেবে ব্রিটেন।
-
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে সিরিয়া: আসাদ
এপ্রিল ২৮, ২০১৭ ১২:০০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনার করছে দামেস্ক। ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এ ব্যবস্থা কেনা হবে।
-
তুর্কি উপকূলে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবল রুশ গোয়েন্দা জাহাজ
এপ্রিল ২৮, ২০১৭ ০৬:২৭তুরস্কের ইস্তাম্বুল নগরীর কাছে কৃষ্ণ সাগরে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে রাশিয়ার নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ লিম্যান ডুবে গেছে। সংঘর্ষের সময়ে ওই এলাকা কুয়াশায় ঢাকা ছিল।
-
সিরিয়ায় ইসরাইলের হামলার নিন্দা জানাল ইরান ও রাশিয়া
এপ্রিল ২৮, ২০১৭ ০৫:১০ইরান এবং রাশিয়া সিরিয়ার গুরুত্বপূর্ণ বিমান বন্দরের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার কঠোর নিন্দা করেছে। একে আরব দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
-
সিরিয়া বিষয়ক পুতিনের বিশেষ দূতের সাথে সর্বোচ্চ নেতার প্রতিনিধির সাক্ষাৎ
এপ্রিল ২৭, ২০১৭ ১৬:০৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্তিভ ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
উগ্র সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান-রাশিয়া-সিরিয়া
এপ্রিল ২৭, ২০১৭ ১২:১১সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ত্রিদেশীয় ঘনিষ্ঠ সহযোগিতার প্রতি আহ্বান জানিয়েছেন ইরান, রাশিয়া এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা। সন্ত্রাসী এবং তাদের হুমকিগুলো নির্মূল না হওয়া পর্যন্ত এসব অপশক্তির বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে তিন দেশের কর্মকর্তারা জোর দিয়েছেন।