-
দক্ষিণ কোরিয়ায় আবার আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত
এপ্রিল ২৬, ২০২৩ ১১:০১মার্কিন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, দক্ষিণ কোরিয়ার মাটিতে আবারো আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত। এতে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এশিয় মিত্রের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।
-
পূর্ব ঘোষণা ছাড়াই ন্যাটো মহাসচিবের কিয়েভ সফর
এপ্রিল ২০, ২০২৩ ১৫:২৬ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়া ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফফি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজই (বৃহস্পতিবার) কিয়েভ সফর করেছেন।
-
পর্যটনের জন্য ইরান সবচেয়ে নিরাপদ ও সুন্দর একটি দেশ: জারগামি
এপ্রিল ১৯, ২০২৩ ১৬:৫৮ইরানের হস্তশিল্প, পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন: পর্যটনের জন্য ইরান সবচেয়ে নিরাপদ ও সুন্দর একটি দেশ।
-
আঞ্চলিক কূটনীতিতে সুবাতাস: সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২৩ ০৯:০১১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
-
‘পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা হবে’
মার্চ ২৯, ২০২৩ ০৯:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
সৌদি রাজা সালমানকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৯, ২০২৩ ০৯:১৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণের কথা উল্লেখ করে বলেছেন, আমরাও একইভাবে সৌদি রাজা সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানাব। তিনি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সৈন্য মোতায়েন করেছে ইরান
মার্চ ২৩, ২০২৩ ১৪:৩২ইরান বলেছে, দেশটির সৈন্যরা সিরিয়ায় সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছে; আমেরিকার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যায়নি। তেহরান আরো বলেছে, ইরানি সৈন্যরা সিরিয়ার বৈধ সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশটিতে গেলেও আমেরিকা দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ায় সেনা মোতায়েন করেছে।
-
বিশাল প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট
মার্চ ১৫, ২০২৩ ১৪:৪৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
-
ইউক্রেন সফরের জন্য জেলেনস্কির দাওয়াত প্রত্যাখ্যান করলেন মার্কিন স্পিকার
মার্চ ০৯, ২০২৩ ১৪:১৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তবে স্পিকার ম্যাকার্থি সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
-
তাইওয়ানের প্রেসিডেন্টের সম্ভাব্য ওয়াশিংটন সফরের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি
মার্চ ০৯, ২০২৩ ১০:২২তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ‘রাষ্ট্রীয় সফরে’ ওয়াশিংটন যাওয়ার যে পরিকল্পনা করেছেন সে বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, সাই’র যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তার সাক্ষাতের খবরে বেইজিং ‘ঘোরতর উদ্বেগ’ প্রকাশ করছে।