রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে: শেখ হাসিনা
-
শেখ হাসিনা (ফাইল ফটো)
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংকট সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মিয়ানমারের রাখাইনে হত্যা-নির্যাতনের কারণে এ পর্যন্ত লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে তিনি জানিয়েছেন।
এর আগে জাতিসংঘের দপ্তরে নিযুক্ত বাংলাদেশের দূত শামীম আহসান বলেছেন, প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা নারী ও শিশু বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশে নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেছেন, বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অবস্থান করছে। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, ১৯৯৪ সালে রোয়ান্ডার গণহত্যার পর কোনও একটি দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ বিতাড়িত হওয়ার ঘটনা এটি। এরপরও রাখাইনে সহিংসতা বন্ধ হয়নি। প্রতিদিন হাজারো রোহিঙ্গা বাংলাদেশ আসছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪