মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i84194-মহানবী_(সা.)_কে_অবমাননার_প্রতিবাদে_ঢাকায়_বিক্ষোভ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ১২:৪৫ Asia/Dhaka

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এই কর্মসূচী শুরু করেন তারা।

ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফরাসি দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে মিছিলটি শান্তিনগর পর্যন্ত গেলে পুলিশ সেখানে তাদের আটকে দেয়। এসময় নেতাকর্মীরা ফরাসি পণ্য বর্জনেরও আহ্বান জানান। একই সাথে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান বিক্ষোভকারীরা।

ফ্রান্সে মহানবীর কাল্পনিক কার্টুন প্রকাশের প্রতিবাদে আগামী ২৯ অক্টোবর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন দলটির নেতারা। কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও একই দাবিতে বিক্ষোভ চলছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।