হেফাজত মহাসচিব কাসেমী আর নেই
-
হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমী
বিশিষ্ট ইসলামী নেতা হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমী আজ রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এর আগে গত ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার ফুসফুসের ইনফেকশন ধরা পড়ে।
এর আগে শনিবার তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, হাসপাতালে চিকিৎসাধিন আবস্থায় নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সংগঠনের সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
এর আগে ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে কাসেমীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ আসে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান// বাবুল আখতার/ ১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।