-
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি নেই: আইনমন্ত্রী
জুন ২৩, ২০২৪ ০৯:৫৫বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদনও আসেনি।
-
এনবিআর থেকে সরিয়ে দেয়া হলো ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে
জুন ২৩, ২০২৪ ০৯:৩৬ছেলের ছাগলকাণ্ডে আলোচিত বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
-
ইসরাইলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ
জুন ২৩, ২০২৪ ০৮:২৬ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন আজ (রোববার) হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল।
-
ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা যৌথভাবে হামলা চালালো ইসরাইলি বন্দরে
জুন ২৩, ২০২৪ ০৭:৪৮ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরাইলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (রোববার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
-
ইরান প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে
জুন ২৩, ২০২৪ ০৭:২২ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ দেশ প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান
জুন ২৩, ২০২৪ ০৭:১৫টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। অজিদের বিপক্ষে যেকোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয়। এই জয়ের ফলে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে রশিদ খানের দল।
-
লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা
জুন ২৩, ২০২৪ ০৬:৪৩গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন সময় এ ঘোষণা দেয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে।
-
‘বৈরুতে হামলা চালানোর আগেই মানচিত্র থেকে মুছে যাবে তেল আবিব’
জুন ২৩, ২০২৪ ০৬:৩৫ইহুদিবাদী ইসরাইল মূর্খের মতো কাজ করে বসলে তার জবাব দেয়ার জন্য লেবাননের হিজবুল্লাহ উচ্চ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক ও রাই আল-ইওয়াম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতওয়ান।
-
লেবানন আক্রান্ত হলে হিজবুল্লাহর পক্ষে লড়বে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো
জুন ২৩, ২০২৪ ০৬:২০ইরাকের সন্ত্রাস-বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করলে ইরাকি যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহর পক্ষে লড়াই করবে।
-
বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে নতুন করে হামলা চালাল ইয়েমেন
জুন ২৩, ২০২৪ ০৬:১২আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে নতুন করে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সেনাবাহিনী।