-
ইরানি কনস্যুলেটে হামলার নিন্দা জানাল তেহরান ও বাগদাদ
নভেম্বর ২৮, ২০১৯ ১৪:৫৬ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের অগ্নিকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এবং বাগদাদ।
-
সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের ২ সেনা নিহত
নভেম্বর ২৮, ২০১৯ ১৪:৩১সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে মর্টারের গোলার আঘাতে দুই তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
-
আইএস সৃষ্টিতে মার্কিন ভূমিকা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব চিত্র: পর্ব-দুই
নভেম্বর ২৮, ২০১৯ ১৪:২৬বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের ব্যাপারে আগাম ধারণা করা কঠিন। তিনি গত বছর ১৯ ডিসেম্বর হঠাৎ করেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস'র বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের দাবি করে তিনি বলেন, "সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার আর কোনো কারণ নেই।"
-
বাগদাদি হত্যা ইস্যুতে ধন্যবাদ দিয়ে ট্রাম্প মস্করা করেছেন: বাশার আসাদ
নভেম্বর ২৮, ২০১৯ ১৩:৫৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার ঘটনায় সিরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে ঠাট্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সাপ্তাহিক পত্রিকা 'প্যারিস ম্যাচ'-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
ইরানি কন্স্যুলেট ভবনে আগুন দিয়েছে মুখোশধারীরা; কারফিউ জারি
নভেম্বর ২৮, ২০১৯ ০৪:১৪ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে কয়েকজন দুষ্কৃতকারী মুখোশধারী আগুন দিয়েছে। ঘটনার পর নাজাফ শহরে কারফিউ জারি করা হয়েছে।
-
‘আমেরিকার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত ফিলিস্তিন’
নভেম্বর ২৮, ২০১৯ ০৩:৫৪ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশ সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি ট্রাম্প প্রশাসন অকুণ্ঠভাবে সমর্থন দেয়ার পর মাহমুদ আব্বাস একথা বললেন।
-
আমি পরবর্তী প্রধানমন্ত্রী হব না: সাদ হারিরি
নভেম্বর ২৭, ২০১৯ ০৫:৫৯লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন। লেবাননে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে তারপর সাদ হারিরি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হারিরি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়ার অভিযোগে সাদারণ মানুষ বিক্ষোভে নামেন।
-
ইসরাইলের কারাগারে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনি বন্দীর মৃত্যু
নভেম্বর ২৭, ২০১৯ ০৫:৩৫ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের একজন ক্যান্সার আক্রান্ত বন্দী ইন্তেকাল করেছেন। ওই ফিলিস্তিনি বন্দীর চিকিৎসার বিষয়ে ইহুদিবাদী কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
-
দোহার সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরদার করতে চায় তুরস্ক
নভেম্বর ২৬, ২০১৯ ১৩:৩০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গিয়ে দোহার সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, যৌথভাবে সামরিক ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব।
-
লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন অবস্থান প্রত্যাখ্যান
নভেম্বর ২৬, ২০১৯ ১১:৩৮লেবাননে নতুন সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে পূর্বশর্ত দিয়েছে তাকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। লেবাননের সাম্প্রতিক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে।