-
ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের চেষ্টা করছে জর্দান
ডিসেম্বর ০৫, ২০১৯ ১৪:৫২ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে জর্দান সরকার। জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এরিমধ্যে গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
-
ইসরাইলকে শত্রু বিবেচনা করে যুদ্ধ মহড়া চালাল জর্দান
নভেম্বর ২৯, ২০১৯ ১৫:১৮জর্দানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলকে শত্রু কল্পনা করে সামরিক মহড়া পরিচালনা করেছে। মহড়ায় জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার কৌশল অনুশীলন করা হয় এ মহড়ায়।
-
ইহুদিবাদী ইসরাইলকে জর্দানের ভূখণ্ড ফিরিয়ে দিতে বললেন রাজা আব্দুল্লাহ জর্দান
নভেম্বর ১১, ২০১৯ ০৩:০৮জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের কাছে ইজারা দেয়া দু’টি ছিটমহলের ওপর তার দেশের সার্বভৌমত্বের কথা ঘোষণা করেছেন।তিনি গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, ২৫ বছর আগে তেল আবিবের সঙ্গে স্বাক্ষরিত এক দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ওই দুই ছিটমহল ইসরাইলের কাছে ইজারা দেয়া হয়েছিল এবং সে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর মালিকানা এখন জর্দান ভোগ করবে।
-
জর্দান, তুরস্ক ও আমিরাত লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা লংঘন করেছে: জাতিসংঘ
নভেম্বর ০৮, ২০১৯ ১৪:৫৯২০১১ সালে লিবিয়ার ওপর জাতিসংঘ যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা নিয়মিতভাবে লংঘন করেছে জর্দান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞরা গোপন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন যা ফরাসি বার্তা সংস্থা এএফপি’র কাছে গতকাল (বৃহস্পতিবার) পৌঁছেছে।
-
প্রতিবাদের মুখে হারুন নবীর কবরস্থানে ইহুদিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা
আগস্ট ০৪, ২০১৯ ১৫:০৯জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয় বলেছে, দেশটির আল-বাত্রা শহরে হারুন নবী (আ.)'র কবরস্থানে ইহুদিবাদী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে ঢুকতে গেলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
-
জর্দান ও মিশরের সিদ্ধান্তে খুবই দুঃখিত ফিলিস্তিন
জুন ১২, ২০১৯ ০৯:৪৯মার্কিন উদ্যোগে বাহরাইনে অনুষ্ঠেয় সম্মেলনে জর্দান ও মিশর যোগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চরি’র অংশ বিশেষ উন্মোচন করা হবে।
-
কুশনারের সঙ্গে জর্দানের রাজার সাক্ষাৎ; স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান
মে ৩০, ২০১৯ ০৯:৪৫জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডানাল্ড ট্রাম্পের জামাই ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী আম্মানে এক বৈঠকে এ আহ্বান জানান।
-
ট্রাম্পের জামাতার সফরের বিরুদ্ধে জর্দানে অবস্থান ধর্মঘট
মে ২৯, ২০১৯ ১৫:০০মার্কিন প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনারের সফরের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করেছে জর্দানের জনগণ। আজ (বুধবার) রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে এ ধর্মঘট পালিত হয়েছে। জারেড কুশনারের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছে।
-
বাহরাইন সম্মেলনে যোগ না দিতে জর্দান সরকারের প্রতি আহ্বান
মে ২১, ২০১৯ ১৬:১১মার্কিন সরকার আয়োজিত বাহরাইন সম্মলেনে যোগ না দিতে জর্দান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দি ইসলামিক অ্যাকশন ফ্রন্ট।
-
জর্দানের গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন রাজা আবদুল্লাহ
মে ০৩, ২০১৯ ১১:৫৭জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ দেশের গোয়েন্দা প্রধান ও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এসব কর্মকর্তা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারেন- এমন আশংকা থেকে তাদের বরখাস্ত করা হয়।