• দায়েশকে মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করলেন সিআইএ’র প্রধান

    দায়েশকে মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করলেন সিআইএ’র প্রধান

    জুন ২০, ২০১৬ ০৯:৪১

    মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান স্বীকার করেছেন, তার দেশ উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে মোকাবেলায় কার্যত ব্যর্থ হয়েছে।

  • আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৮ ব্যক্তি নিহত

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৮ ব্যক্তি নিহত

    জুন ১৯, ২০১৬ ১২:৩৭

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আফগান সেনাবাহিনীর মুখপাত্র গোলাম হযরত কারিমি বলেছেন, রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত কুন্দুজ প্রদেশের আচিন এলাকায় মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে গতকাল রাতে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়।

  • ফালুজা বিজয়ের পর নতুন অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী

    ফালুজা বিজয়ের পর নতুন অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী

    জুন ১৮, ২০১৬ ১৪:৪৬

    ইরাকি সেনাবাহিনী দেশটির সালাউদ্দিন প্রদেশের উত্তরে এবং নিনেভা প্রদেশের রাজধানী মসুল প্রদেশের দক্ষিণে নতুন অভিযান শুরু করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের শেষ অংশ হিসেবে এটি শুরু করা হয়েছে।

  • সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের মর্টার হামলা: নিহত ৭

    সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের মর্টার হামলা: নিহত ৭

    জুন ১৮, ২০১৬ ১২:০৭

    সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মর্টার হামলায় অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো পনের জন আহত হয়েছে।

  • ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে: ফরাসি প্রধানমন্ত্রী

    ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে: ফরাসি প্রধানমন্ত্রী

    জুন ১৬, ২০১৬ ১৬:৫৬

    ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি আনুগত্য প্রকাশকারী এক ব্যক্তির হামলায় চলতি সপ্তা’য় একজন পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ধরনের আরও সন্ত্রাসী হামলা ঘটবে।

  • পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পারে দায়েশ: মার্কিন সিআইএ

    পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পারে দায়েশ: মার্কিন সিআইএ

    জুন ১৬, ২০১৬ ১৪:২১

    পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসীদেরকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উগ্র তাকফিরি দায়েশ- এ ব্যাপারে কংগ্রেসকে সতর্ক করবেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ প্রধান জন ব্রেনান।

  • আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করল আমেরিকা

    আল-বাগদাদী নিহত হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করল আমেরিকা

    জুন ১৫, ২০১৬ ১৯:২৫

    তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নেতা আবুবকর আল-বাগদাদী সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার সামরিক কর্মকর্তারা।

  • ইরাকের রামাদিতে দায়েশের হামলায় ৫ সেনা নিহত

    ইরাকের রামাদিতে দায়েশের হামলায় ৫ সেনা নিহত

    জুন ১৩, ২০১৬ ১৫:৪৩

    ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে উগ্র তাকফিরি দায়েশের হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।গত কয়েক মাস আগে রামাদি শহরটি দায়েশ মুক্ত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম এ হামলা চালানো হলো।

  • তুরস্কে আবার গাড়ি বোমা বিস্ফোরণ: আহত ৯

    তুরস্কে আবার গাড়ি বোমা বিস্ফোরণ: আহত ৯

    জুন ১৩, ২০১৬ ১৪:৩২

    তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ তুনসিলির ওভাসিক শহরে আজ(সোমবার) একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। ওভাসিক শহরটি রাজধানী আঙ্কারা থেকে ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

  • ইরাকের ফালুজায় দায়েশ নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে

    ইরাকের ফালুজায় দায়েশ নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে

    জুন ১৩, ২০১৬ ১১:৪৭

    ইরাকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ আবারো নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে। গুরুত্বপূর্ণ কৌশলগত শহর ফালুজায় চলমান ইরাকি সেনা অভিযানের মুখে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।