-
জার্মানি ও তুরস্কসহ কয়েকটি দেশে ইরানি কিট পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
মে ০৯, ২০২০ ১১:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট জার্মানি ও তুরস্কসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতরাতে এ তথ্য জানিয়েছেন।
-
আমেরিকা আন্তর্জাতিক বহুপাক্ষিকতাকে হুমকির মুখে ফেলছে: ইরান
মে ০৯, ২০২০ ০৭:৩৩জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আন্তর্জাতিক বহুপাক্ষিকতাকে মার্কিন সরকার বিপদের মুখে ফেলছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে ইরানের রাষ্ট্রদূত গতকাল (শুক্রবার) এ বক্তব্য দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
-
আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান
মে ০৯, ২০২০ ০০:৪৭পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে তেহরান।
-
‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে জুমার নামাজ আবার শুরু
মে ০৮, ২০২০ ১৩:২৯প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় ‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে আজ আবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২১ প্রদেশের এসব শহরে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে এসব জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমেছে
মে ০৮, ২০২০ ১১:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।
-
অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তুতি আমেরিকার; ট্রাম্পের নীতি বদলাতেই হবে-ইরান
মে ০৮, ২০২০ ১১:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার একতরফা ও একপেশে নীতি থেকে পুরোপু্রি সরে আসতে হবে।
-
ইরান ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
মে ০৮, ২০২০ ১১:৩২ইসলামি ইরান ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা কাজেমির নেতৃত্বাধীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ শুভেচ্ছা জানানো থেকে প্রতিবেশী হিসেবে ইরানের জন্য ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্ব ফুটে ওঠে। ইরাকে গত পাঁচ মাস ধরে চলে আসা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে গত বুধবার সংসদে অনুষ্ঠিত আস্থাভোটে মোস্তফা আল কাজেমি’র নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করার পর পূর্বাঞ্চলীয় প্রতিবেশী প্রথম দেশ হিসেবে ইরানই প্রথম স্বাগত জানালো।
-
‘পরমাণু সমঝোতা সম্পর্কে কথা বলারই অধিকার আমেরিকার নেই’
মে ০৮, ২০২০ ০৭:৩৪ইরান বলেছে, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করারও অধিকার আমেরিকার নেই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এ সতর্কবাণী উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
তেহরান ও আশপাশের শহরগুলোতে ভূমিকম্প: নিহত ২ আহত ২৩
মে ০৮, ২০২০ ০৭:২৩ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের শহরগুলোতে আজ (শুক্রবার) ভোররাতের ভূমিকম্পে এখন পর্যন্ত দুই জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তেহরান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মানসুর দারাজাতি বলেছেন, প্রথম ভূমিকম্পের পর এখন পর্যন্ত তেহরানে ২০ বার ভূকম্পণ অনুভূত হয়েছে এবং রিখটারস্কেলে এসব কম্পণের মাত্রা ছিল ২.১ থেকে শুরু করে ৩.৯ পর্যন্ত।
-
তেহরান ও আশপাশের এলাকায় ৫.১ মাত্রার ভূমিকম্প
মে ০৮, ২০২০ ০০:২৬ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের শহরগুলোতে রিখটারস্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইরানের ভূতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটে তেহরান প্রদেশের দামাভান্দ শহরে ভূমিকম্প আঘাত হানে। এটির মূলকেন্দ্র ছিল ভূগর্ভের মাত্র সাত কিলোমিটার গভীরে যা কয়েক সেকন্ডে স্থায়ী হয়।