মতামত
  • রাহবারের ছবি তোলার আমার ঈদের দিনটি: সৈয়দ মূসা রেজা

    রাহবারের ছবি তোলার আমার ঈদের দিনটি: সৈয়দ মূসা রেজা

    এপ্রিল ১৬, ২০২২ ১২:৪৬

    ১৯৯৮ সালের ঈদ-উল-ফিতরের দিনটি ছিল শুক্রবার। ফেব্রুয়ারি মাস। হাওয়ায় তখনও শীতের কামড় বহাল তবিয়তেই রয়েছে তেহরানে। রেডিও তেহরানে যোগ দিয়েছি জুলাই মাসে। ইরানে আসার এক বছরও পুরা হয়নি।

  • রেডিও তেহরান: আলোর পথে আহ্বান

    রেডিও তেহরান: আলোর পথে আহ্বান

    এপ্রিল ১৬, ২০২২ ১২:০৭

    ছাত্র জীবনে ১৯৬৬ সালে তৎকালীন জাতীয় বেতার রেডিও পাকিস্তানের অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে আমার রেডিও'র শ্রোতা ভুবনে প্রবেশ। পর্যায়ক্রমে বহির্বিশ্ব থেকে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও জাপান, মস্কো রেডিও, চীন আন্তর্জাতিক বেতার, ডয়েচে ভেলে, রেডিও কায়রো, রেডিও ভেরিতাস এশিয়া এবং  সৌদি আন্তর্জাতিক বেতার থেকে শর্ট ওয়েভে প্রচারিত বাংলা অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত হয়ে যাই (যেগুলোর অধিকাংশের প্রচার বর্তমানে বন্ধ)।

  • এক অনন্য বৈশিষ্ট্যের গণমাধ্যম রেডিও তেহরান

    এক অনন্য বৈশিষ্ট্যের গণমাধ্যম রেডিও তেহরান

    এপ্রিল ১৬, ২০২২ ১০:২৭

    সেই শৈশব থেকে আজ অবধি রেডিও তেহরান সঙ্গী হয়ে আছে আপনজনের মতো। স্কুলে পড়ার সেই শৈশবের দিনগুলোতে বাড়িতে বাবার সঙ্গে রেডিও তেহরানের বাংলা খবর শুনতাম। সবার সঙ্গে রেডিও শোনা মানেই ছিল খবর ও নাটক শোনা। তখন ইরান ও ইরাকের যুদ্ধ চলছে। যুদ্ধের খবর ও একটু একটু করে বিশ্ব সম্বন্ধে জানা......সেই শুরু। এভাবেই মনের অজান্তে ইরানের প্রতি কৌতুহল বাড়ে। আর এই কৌতুহল-ই আকৃষ্ট করে রেডিও তেহরানকে।

  • রেডিও তেহরানকে কেন ভালোবাসি?

    রেডিও তেহরানকে কেন ভালোবাসি?

    এপ্রিল ১৬, ২০২২ ০৮:৩৬

    বেতার ভুবনে আমি: ভারতের কোচবিহার সীমান্তবেষ্টিত কুড়িগ্রামের কালজানি তীরবর্তী সবুজ ছোট্ট গ্রাম উত্তর ধলডাঙ্গা। আজও যেখানকার মানুষ দেশের দৈনিক পত্র-পত্রিকার চেহারাও দেখতে পায় না। অনলাইন সংশ্লিষ্ট শব্দগুলোও যেখানে নেটওয়ার্ক নাগালের আড়ালে, সেখানে বিশ্বকে জানার একমাত্র মাধ্যম বলতে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আর মার্কনি প্রদত্ত উপহার ঐ ছোট্ট ও সস্তা রেডিও যন্ত্রকেই বোঝায়। বিশ্বের সর্বত্র সর্বকালের, সর্বস্তরের মানুষের কাছেই যার অবদান ও অবস্থান আজও সবার শীর্ষে।

  • রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে অভিমত

    রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে অভিমত

    এপ্রিল ১৩, ২০২২ ১৯:৫৩

    প্রিয়জন সমীপেষু, প্রথমেই চলতি ফার্সি নববর্ষ নওরোজ-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সেইসাথে রেডিও তেহরানের বাংলা বিভাগের সমস্ত কথাবন্ধুকে জানাই শুভ কামনা।

  • 'রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি আমি'

    'রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি আমি'

    এপ্রিল ১২, ২০২২ ১১:২৬

    রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি। আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার সাথে আমার সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তোমাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি আজও। সাহারা মরুভূমিসদৃশ পৃথিবীতে মরুতৃষ্ণা যখন আমাকে নিস্তেজ করে তখন ওমর খৈয়ামের সাকী হয়ে আমার প্রাণে ঢেলে দাও তুমি অপরূপ শব্দের নির্মল সঞ্জীবনী সুধা।

  • রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' সম্পর্কে মতামত

    রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' সম্পর্কে মতামত

    এপ্রিল ১২, ২০২২ ০৭:১৯

    প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান বাংলা বিভাগ প্রতিদিন বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে। কিছু শ্রোতা-পাঠক হয়ত শুধু খবরের জন্যই রেডিও তেহরান শোনেন, কিন্তু কিছু শ্রোতা-পাঠক আরো বাড়তি কিছু চান। তারা ইরান সম্পর্কে জানতে চান, ইসলামি বিশ্ব সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে জানতে চান। আর তাদের সে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা পুরণ করে যাচ্ছে রেডিও তেহরান বাংলা বিভাগ।

  • ‘মুক্তিকামী জাতিগুলোর কাছে ইরানের ইসলামী বিপ্লব অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস’

    ‘মুক্তিকামী জাতিগুলোর কাছে ইরানের ইসলামী বিপ্লব অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস’

    এপ্রিল ১২, ২০২২ ০৭:০২

    ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের প্রতিযোগী রুম্পা ঘোষের লেখা।

  • ১২ বছর আগে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার স্মৃতি

    ১২ বছর আগে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার স্মৃতি

    এপ্রিল ১০, ২০২২ ১২:৩৫

    আসসালামু আলাইকুম। পত্রের শুরুতে সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগে।