-
‘গণতন্ত্রের জন্য নয় বরং তেলের জন্য ভেনিজুয়েলা নিয়ে আমেরিকার এই নীতি’
জানুয়ারি ২৮, ২০১৯ ০৯:১১আমেরিকার গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন বলেছেন, ভেনিজুয়েলা ইস্যুতে মার্কিন সরকারের বর্তমান অবস্থান প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য নয় বরং তেল সম্পদের জন্য। তিনি আরো বলেছেন, লাতিন আমেরিকার দেশগুলো নিয়ে আমেরিকার নীতি কখনো গণতন্ত্রের জন্য পরিচালিত হয় নি।
-
রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি পেল ইরান
জানুয়ারি ১৫, ২০১৯ ১৬:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারকে বন্ধুপ্রতীম রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে জাতীয় সংসদ। ইরানের সংসদের একজন মুখপাত্র আজ (মঙ্গলবার) একথা জানান।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের নতুন ক্রেতা পেয়েছে ইরান
জানুয়ারি ০৫, ২০১৯ ১৫:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও তেলের নতুন ক্রেতা খুঁজে পেয়েছে তেহরান। একথা জানিয়েছেন ইরানের উপ বাণিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আমির হোসেইন জামানিয়ান।
-
ইরানের ওপর আমেরিকার তেল নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: প্রেসিডেন্ট রুহানি
ডিসেম্বর ১২, ২০১৮ ০৩:৩৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত ৪ নভেম্বর তার দেশের বিরুদ্ধে আমেরিকার দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের তেল রপ্তানি অব্যাহত রয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে সরকারের তিন বিভাগের প্রধানদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
-
রাজনৈতিক কারণে ওপেক ছাড়ছে না কাতার: জ্বালানীমন্ত্রীর দাবি
ডিসেম্বর ০৬, ২০১৮ ০৬:৪৫কাতারের জ্বালানীমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, রাজনৈতিক কারণে তার দেশ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে না। ওপেকের ১৭৫তম বৈঠকে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে গতরাতে (বুধবার রাতে) এ মন্তব্য করেন কা’বি।
-
ইরানকে টার্গেট করলে উপসাগর দিয়ে কোনো তেল যাবে না: রুহানি
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৬:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের তেল রপ্তানি বন্ধ করতে সক্ষম হবে না আমেরিকা। তিনি আরো বলেন, তার দেশের তেল রপ্তানিকে যদি আমেরিকা টার্গেট করে তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেয়া হবে না।
-
আমেরিকার নির্দেশে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে সৌদি
নভেম্বর ২৭, ২০১৮ ০৭:৫০গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম বেড়ে না যায় সেজন্য রিয়াদকে তেল উৎপাদন বাড়াতে বলেছিল ওয়াশিংটন। সে আহ্বানে সাড়া দিয়ে সৌদি সরকার এ কাজ করে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
-
ইরান থেকে আবার তেল নেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন
নভেম্বর ২৪, ২০১৮ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে নতুন করে জ্বালানি তেল আমদানির প্রস্তুতি নিচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, চীনের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের এ ভয় দূর হবে যে, ইরান থেকে তেল কিনলে বুঝি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে যার কারণে বিশ্বে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে।
-
ইরানকে শক্তভাবে চেপে ধরবে আমেরিকা: জন বোল্টন
নভেম্বর ১৩, ২০১৮ ১৮:৩৯মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের পর তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে। তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে শক্তভাবে চেপে ধরা।
-
ইরানের কাছ থেকে আবার তেল কিনবে দ. কোরিয়া ও জাপান
নভেম্বর ০৭, ২০১৮ ০৫:৫৪দক্ষিণ কোরিয়া ও জাপান সাময়িক বিরতির পর আবার ইরানের কাছ থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করার কথা ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম তেল শোধন কোম্পানি ‘এসকে ইনোভেশন’র একজন কর্মকর্তা গতকাল (মঙ্গলবার) বলেছেন, জানুয়ারির শুরু থেকেই তারা ইরানের সাউথ পার্স তেল ও গ্যাস ক্ষেত্র থেকে তেল ও তেলজাত সামগ্রী আমদানি শুরু করবে।