-
নির্দেশ পাওয়ার পর চীনে কনস্যুলেট খালি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
জুলাই ২৫, ২০২০ ১৫:১৪চীন সরকারের নির্দেশের পর সেদেশের চেংদু শহরে নিজের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে কনস্যুলেট ভবন থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে এবং কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে।
-
চীন-আমেরিকা সম্পর্ক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৫, ২০২০ ০২:২৫চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক সময়ের উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভঙ্গুর অবস্থা পৌঁছেছে।
-
বাড়ল উত্তেজনা: এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন
জুলাই ২৪, ২০২০ ১১:৪৫চীন এবার সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেইজিং।
-
দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে: আমেরিকাকে চীন
জুলাই ২৪, ২০২০ ০৫:১৯মার্কিন সরকার সেদেশের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর বেইজিং পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। চীন বলেছে, আমেরিকার এ পদক্ষেপের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকা যে অভিযোগ এনেছে তা ‘হাস্যকর অপবাদ’ ছাড়া আর কিছু নয়।
-
ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে আবার আগুন দিল দুর্বৃত্তরা
ডিসেম্বর ০২, ২০১৯ ০৩:২১ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুস্কৃতকারীরা আবার আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের টিভি চ্যানেল সুমারিয়া নিউজ এ খবর জানিয়ে বলেছে, গতকাল (রোববার) রাতে ইরানি কনস্যুলেটে আবার আগুন দেয়া হয়।নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
-
ইরানি কন্স্যুলেটে হামলার নিন্দা জানালেন মুক্তাদা আস-সাদ্র
নভেম্বর ২৯, ২০১৯ ১৮:২৮ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে মুখোশধারী দুষ্কৃতকারীদের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রভাবশালী আলেম মুক্তাদা আস-সাদ্র। একইসঙ্গে তিনি এই হামলার সঙ্গে তার সমর্থকদের জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছেন।
-
ইরানি কন্স্যুলেটে হামলা: ক্ষমা চাইল ইরাক সরকার
নভেম্বর ২৯, ২০১৯ ০৯:১১ইরাকের পবিত্র নাজার শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল হাকিম তেহরানের কাছে ক্ষমা চেয়েছেন।
-
ইরানি কনস্যুলেটে হামলার নিন্দা জানাল তেহরান ও বাগদাদ
নভেম্বর ২৮, ২০১৯ ১৪:৫৬ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের অগ্নিকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এবং বাগদাদ।
-
ইরানি কন্স্যুলেট ভবনে আগুন দিয়েছে মুখোশধারীরা; কারফিউ জারি
নভেম্বর ২৮, ২০১৯ ০৪:১৪ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে কয়েকজন দুষ্কৃতকারী মুখোশধারী আগুন দিয়েছে। ঘটনার পর নাজাফ শহরে কারফিউ জারি করা হয়েছে।
-
কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার জন্য ইরাককে আহ্বান জানাল ইরান
নভেম্বর ০৬, ২০১৯ ০২:২৩ইরাকে নিজের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরাকের মধ্যাঞ্চলীয় ধর্মীয় নগরী কারবালায় অবস্থিত ইরানি কনস্যুলেটে একদল দুর্বৃত্ত হামলা চালানোর পর ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।