• সিরিয়ায় ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা চলবে: রাশিয়া

    সিরিয়ায় ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা চলবে: রাশিয়া

    ডিসেম্বর ২৮, ২০১৬ ০৪:৩৫

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ইরান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে তার দেশ। তিনি মঙ্গলবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছেন, সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা, তেহরান এবং অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে আরো বেশি সহযোগিতা গড়ে তুলতে মস্কো সব সময় প্রস্তুত রয়েছে।

  • সিরিয়ার যুদ্ধে রাশিয়া ১৬২টি নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে: শোইগু

    সিরিয়ার যুদ্ধে রাশিয়া ১৬২টি নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে: শোইগু

    ডিসেম্বর ২৭, ২০১৬ ২০:২৪

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ার যুদ্ধে রাশিয়া ১৬২টি নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার আমন্ত্রণে গত সেপ্টেম্বর থেকে দেশটিতে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের প্রতিহত করার পাশাপাশি এ লড়াইয়ে রাশিয়া ১৬২ ধরণের অত্যাধুনিক অস্ত্রের সরাসরি রণাঙ্গনে ব্যবহারের পরীক্ষা চালিয়েছে। এ সব অস্ত্রের বেশির ভাগই কার্যকর বলে প্রমাণিত হয়েছে বলেও জানান শোইগু।

  • দুর্ঘটনার পর সব তোপলোভ টিইউ-১৫৪ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করল রাশিয়া

    দুর্ঘটনার পর সব তোপলোভ টিইউ-১৫৪ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করল রাশিয়া

    ডিসেম্বর ২৭, ২০১৬ ১৪:৪১

    রাশিয়া সব তোপলোভ টিইউ-১৫৪ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে। কৃষ্ণ সাগরে রুশ একটি তোপলোভ বিমান বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবাই নিহত হওয়াকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এটি বলবত থাকবে বলে জানানো হয়েছে।

  • সিরিয়ার বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পরিণতি ভালো হবে না: রাশিয়া

    সিরিয়ার বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পরিণতি ভালো হবে না: রাশিয়া

    ডিসেম্বর ২৭, ২০১৬ ১৩:৪২

    সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার বিরুদ্ধে আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

  • ‘যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে হয়ত বিধ্বস্ত হয়েছে রুশ বিমান’

    ‘যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে হয়ত বিধ্বস্ত হয়েছে রুশ বিমান’

    ডিসেম্বর ২৬, ২০১৬ ০৯:৫৯

    ৯১ জন আরোহীসহ রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার যে সব কারণ খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে সন্ত্রাসী তৎপরতার বিষয়টি নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলোভ। তিনি বলেন, কারিগরি ত্রুটি বা চালকের ভুলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • ২৮ বছর আলোচনার পর আমুর নদীর ওপর সেতু নির্মাণ শুরু করেছে চীন-রাশিয়া

    ২৮ বছর আলোচনার পর আমুর নদীর ওপর সেতু নির্মাণ শুরু করেছে চীন-রাশিয়া

    ডিসেম্বর ২৫, ২০১৬ ২১:৪০

    রাশিয়া এবং চীন আমুর নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত সেতু নির্মাণের কাজ শুরু করেছে। পূর্ব মধ্য এশিয়ার ২,৮৭৪ কিলোমিটার দীর্ঘ আমুর নদী বিশ্বের প্রধান নদীগুলির অন্যতম। ২৮ বছর আলোচনার পর এ সেতু নির্মাণের কাজ শনিবার থেকে শুরু হয়েছে।

  • সিরিয়া অভিমুখী রুশ সামরিক বিমান বিধ্বস্ত

    সিরিয়া অভিমুখী রুশ সামরিক বিমান বিধ্বস্ত

    ডিসেম্বর ২৫, ২০১৬ ০৯:১৪

    রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানটি কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

  • পুতিনের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি: বললেন ট্রাম্প

    পুতিনের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি: বললেন ট্রাম্প

    ডিসেম্বর ২৪, ২০১৬ ০৯:২৬

    নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা ‘সুন্দর একটি চিঠি’ পেয়েছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাম্পের দল এ চিঠি সম্পর্কে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশ করেছে।

  • আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার: ট্রাম্প

    আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার: ট্রাম্প

    ডিসেম্বর ২৩, ২০১৬ ১২:৩৬

    মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার। এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকার পরমাণু সক্ষমতা আরো জোরদার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কৌশলগত পরমাণু বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানানো পরই এ টুইট পাঠান ট্রাম্প।

  • রুশ সামরিক পরমাণু সক্ষমতা জোরদার করতে হবে: পুতিন

    রুশ সামরিক পরমাণু সক্ষমতা জোরদার করতে হবে: পুতিন

    ডিসেম্বর ২২, ২০১৬ ২৩:০১

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক পরমাণু সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন। রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর পরিকল্পিত সেনা মোতায়েনের জবাবে এ আহ্বান জানান তিনি।