-
হোয়াইট হাউসের অভিযোগকে ‘বাস্তবতা থেকে পলায়ন’ বললেন ইসমাইল বাকায়ি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:২১পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কর্মকাণ্ডের জন্য ইরানকে দায়ী করছে, যেগুলোর অনেকগুলোই ওয়াশিংটন নিজেই শুরু করেছে, অথবা সমর্থন করেছে।
-
ইরানের পারমাণবিক ডকট্রিন বদলায়নি, তবে ভবিষ্যতে কী হবে জানি না: রেজায়ি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৩০পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরান এখনো বিপ্লবের শহীদ নেতার ফতোয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেদের পারমাণবিক ডকট্রিন পরিবর্তন করেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।
-
এখানকার দেশগুলোকেই মিলে মিশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২১:০২পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ‘গ্লোবাল ডায়ালগ ফোরামে’ জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোর নিজেদেরই নিশ্চিত করতে হবে।
-
খারাকানের টুইন টাওয়ার: ইরানের ইটের স্থাপত্যের অনন্য বিস্ময়
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২০:৩৬পার্সটুডে: ইরানের কাজভিন প্রদেশের খারাকানের টুইন টাওয়ার সেলজুক যুগের স্থাপত্যের অন্যতম অসাধারণ নিদর্শন। প্রায় এক হাজার বছর আগে নির্মিত এই দুই সমাধি-টাওয়ার শুধু তাদের বয়সের জন্যই গুরুত্বপূর্ণ নয়; জ্যামিতিক নকশা, সূক্ষ্ম ইটের কারুকাজ, কুফি লিপি, দেয়ালচিত্র এবং অভিনব নির্মাণপ্রযুক্তির কারণে এগুলো ইরানের স্থাপত্য ঐতিহ্যের বিশেষ সম্পদ।
-
পরমাণু স্থাপনায় হামলা ইস্যুতে নিরাপত্তা পরিষদকে সোচ্চার হতে বলল ইরান
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:৫৫পার্সটুডে- জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভিয়েনা কার্যালয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী রাষ্ট্রদূত ও প্রতিনিধি রেজা নাজাফি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের ৭০তম অধিবেশনে আইএইএর সুরক্ষা ব্যবস্থার আওতাধীন পারমাণবিক স্থাপনা ও সাইটে যেকোনো হামলা বা হামলার হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরান-বিরোধী প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:৩৫পার্সটুডে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-বিরোধী খসড়া প্রস্তাবের ব্যর্থতার কথা উল্লেখ করে এক বার্তায় রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন: রাশিয়া ও চীনের মূল্যবান সমর্থন প্রশংসার যোগ্য এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
-
ইরানের ‘জানফাদা’ মহড়ায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান; জাতীয় ঐক্য ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৮:০৩পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সকালে ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত ‘জানফাদায়ান-ই-ইরান’ মহড়ায় উপস্থিত হন এবং অংশগ্রহণকারীদের জাতীয় ঐক্য, সংহতি ও আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তের প্রশংসা করেন।
-
‘জানফাদা’ ইরানের প্রজাতন্ত্রের প্রতীক এবং শত্রুর হুমকির মোকাবিলায় জনগণের দৃঢ়তার প্রতিচ্ছবি: তায়েব
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৭:০২পার্সটুডে: ইরানের বাসিজ সংস্থার প্রধান বলেছেন, ‘জানফাদায়ান’ (দেশের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত ব্যক্তিরা) এই ভূখণ্ডের শত্রুদের জন্য দুঃস্বপ্ন। তিনি জোর দিয়ে বলেন, জানফাদা ইরানের প্রজাতন্ত্রব্যবস্থার প্রতীক এবং দেশের সীমান্ত ও ভূখণ্ডের বিরুদ্ধে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানি জনগণের দৃঢ়তা ও সহনশীলতার প্রতীক।
-
বড় পরিসরে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীদের’ মহড়া শুরু
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৫:১১পার্সটুডে—ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জনসম্পৃক্ত গোষ্ঠীর অংশগ্রহণে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা’ শীর্ষক বড় সামরিক মহড়া শুরু হয়েছে।
-
হরমুজগানের স্থাপত্য: প্রকৃতির সাথে বোঝাপড়া করে গড়া এক ঐতিহ্য
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২০:৪১পার্সটুডে: ইরানের দক্ষিণে হরমুজগান প্রদেশ। একদিকে গরম মরুভূমি, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জল—এই দুইয়ের মিশেলেই গড়ে উঠেছে এই অঞ্চল। এখানকার ইতিহাস ধরে রাখা আছে বড় বড় রাজকীয় ভবনে নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে মানানসই স্থাপত্যে।