-
'যুদ্ধ লাগলে রাসায়নিক অস্ত্রে আক্রান্ত হতে পারে ভারত'
মার্চ ০২, ২০১৭ ২০:৪১যুদ্ধক্ষেত্রে চীন কিংবা পাকিস্তান প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই নিয়ে দ্বিতীয় দফা ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে এ রকম হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
-
কাশ্মির নিয়ে জাতিসংঘে ভারত-পাকিস্তানের বাগযুদ্ধ
মার্চ ০২, ২০১৭ ১৬:১৫জম্মু ও কাশ্মির নিয়ে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর’র বৈঠকে পাকিস্তান এবং ভারতের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা হয়েছে। বৈঠকে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তদন্ত দল পাঠানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে, ভারত বলেছে, সীমান্ত সন্ত্রাসে মদদ দিচ্ছে পাকিস্তান।
-
পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণে ইরান প্রস্তুত: নওয়াজের সঙ্গে বৈঠকে রুহানি
মার্চ ০১, ২০১৭ ২৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দিন দিন বেড়ে চলা পাকিস্তানের বিদ্যুত চাহিদাসহ জ্বালানির চাহিদা পূরণে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
-
পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দিন: কাবুলকে ইসলামাবাদ
মার্চ ০১, ২০১৭ ০৮:০১আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী দৃষ্টিভঙ্গি বাদ দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর।
-
টিভি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিলেন পারভেজ মোশাররফ!
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ০৬:১২পাকিস্তানের সাবেক সেনাশাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ শেষ পর্যন্ত মূলধারার টিভি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।
-
‘হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা প্রমাণ করতে পারে নি ভারত’
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৬:১৩কাশ্মিরের উরি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ভারত। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপ নিয়ে চুক্তি করবে পাকিস্তান-আফগানিস্তান
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৫:৩৫পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপের নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
পাকিস্তানে নতুন সামরিক অভিযানের প্রতি চীনের সমর্থন
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১৫:২৯পাকিস্তানে নতুন করে রাদ-উল-ফাসাদ নামে যে সামরিক অভিযান শুরু হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে চীন। সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলের জন্য গত বুধবার থেকে পাক সামরিক বাহিনী এ অভিযান শুরু করেছে।
-
পাকিস্তান বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে: নওয়াজ
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৯:০২তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বাইরের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে। লাহোরে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ করলেন তিনি।
-
ইরান-পাকিস্তান সহযোগিতা বাড়াতে চান জারিফ ও আজিজ
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ০৩:৪৮ইরান ও পাকিস্তানের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের মধ্যে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়।