-
ফিলিপাইনকে অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিল চীন
জুন ৩০, ২০১৭ ০৯:২৯ফিলিপাইনের সামরিক বাহিনীকে ব্যাপক সংখ্যক অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিয়েছে চীন। দেশটির মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে চলমান তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে ব্যবহারের জন্য এ সব অস্ত্র দেয়া হয়। মে মাস থেকে দায়েশ বিরোধী এ অভিযান শুরু করেছে ফিলিপাইনের বাহিনী।
-
দ. ফিলিপাইনের যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন সেনা
জুন ১১, ২০১৭ ১৫:০২ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ফিলিপাইনের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে।
-
ফিলিপাইনে সন্ত্রাস বিরোধী অভিযান: নিহত হলো ১৩ মেরিন সেনা
জুন ১০, ২০১৭ ১১:৫০ফিলিপাইনে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের সঙ্গে নতুন করে সংঘর্ষে দেশটির ১২ মেরিন সেনা নিহত হয়েছে বলে সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
-
ফিলিপাইনে দায়েশের ১২০০ সদস্য তৎপর রয়েছে: ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
জুন ০৪, ২০১৭ ১২:১৫ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রেয়ামিজার্দ রেয়াকিউদু বলেছেন, ফিলিপাইনে বর্তমানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক হাজার দুইশ' সদস্য তৎপর রয়েছে। দেশটি যখন দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন এ কথা বললেন তিনি।
-
ফিলিপাইন সেকেন্ড-হ্যান্ড মার্কিন অস্ত্র কিনবে না: দুতের্তে
জুন ০৩, ২০১৭ ১৩:১৩ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ আমেরিকা থেকে সেকেন্ড হ্যান্ড অস্ত্র কেনা বন্ধ করে দেবে। দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান অব্যাহত রাখায় নতুন অস্ত্র কিনবে বলে জানান তিনি।
-
ফিলিপাইনের জুয়ার হোটেলে বন্দুকধারীর গুলি-আগুন; নিহত ৩৬
জুন ০২, ২০১৭ ০৮:১০ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জুয়ার হোটেলে মুখোশপরা এক বন্দুকধারীর গোলাগুলি ও আগুন দেয়ার ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই হোটেলে গত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
-
ফিলিপাইনে স্বপক্ষের হামলায় নিহত হলো ১০ সরকারি সেনা
জুন ০১, ২০১৭ ১২:১০ফিলিপাইনের তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে জড়িত দেশটির সেনাবাহিনীর ১০ সদস্য ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ‘স্বপক্ষের হামলায়’ নিহত হয়েছে এবং ৭ জন আহত হয়েছে।
-
ফিলিপাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮৯ উগ্র সন্ত্রাসী নিহত
মে ৩১, ২০১৭ ১২:৩৯ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অভিযান চালিয়ে ৮৯ জন্য উগ্র সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা এখনো সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারন জনগণকে পণবন্দি করে রেখেছে।
-
দায়েশ বিরোধী লড়াইয়ে যোগ দিন: মুসলমান বিচ্ছিন্নতাবাদী এবং মাওবাদীদের প্রতি দুতের্তে
মে ২৯, ২০১৭ ১৬:৪৯ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যোগ দেয়ার জন্য দেশটির মুসলমান বিচ্ছিন্নতাবাদী এবং মাওবাদীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি সামরিক ঘাটি পরিদর্শনের সময়ে এ আহ্বান জানান তিনি।
-
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে চলছে সেনা অভিযান; তীব্র হয়েছে সংঘর্ষ
মে ২৮, ২০১৭ ১৫:১২ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে। ফিলিপাইন সরকার জানিয়েছে, দ্বীপের মারাউয়ি শহরে এক সপ্তাহে অন্তত ১০০ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া শহরটিতে দুই হাজার মানুষ আটকা পড়েছে।