-
ইসরাইলকে সামরিক পন্থায় জবাব দেব: মিশরের হুঁশিয়ারি
মে ৩১, ২০২৪ ১১:৫৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইহুদিবাদী ইসরাইলের সেনারা দখল করার পর সামরিক পন্থায় জবাব দেয়ার হুমকি দিয়েছে মিশর। ইসরাইলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত।
-
রাফাহ হামলা সম্পর্কে নেতানিয়াহু 'মিথ্যা বিভ্রান্তি’ ছড়াচ্ছেন
মে ৩০, ২০২৪ ১৫:৪৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট বলেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরের হামলা ও বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে।
-
রাফাহ শহরের ভবনে ফাঁদে পড়ে ইসরাইলের ৩ সেনা নিহত
মে ২৯, ২০২৪ ১৪:০০ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাতা ফাঁদে পড়ে ইহুদিবাদী ইসরাইলের আরো তিন সেনা নিহত হয়েছে। রাফা শহরে আগ্রাসন চালাতে গিয়ে এসব সেনা একটি ভবনে আটকা পড়ে এবং সেখানে তারা নিহত হয়।
-
রাফায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ
মে ২৯, ২০২৪ ১৩:৫৪অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক শ' মানুষ। তারা ইসরাইলকে অর্থের যোগান বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন: নিরাপত্তা পরিষদকে ওআইসি
মে ২৯, ২০২৪ ০৬:৫৮গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলাকে ‘জঘন্য গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি।
-
ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ; তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান
মে ২৮, ২০২৪ ১৬:০৯পার্সটুডে-রাফাহ শহরে ফিলিস্তিনি শরণার্থীদের ওপর ইসরাইলের নৃশংস ও পাশবিক অপরাধযজ্ঞের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণ-বিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এইসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়ায় জোরদার হয়েছে ইসরাইলী ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার-অভিযান।
-
‘ইহুদিবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে’
মে ২৮, ২০২৪ ১০:২৩ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। তারা রাফাহ আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিতে চাইছে। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে।
-
রাফাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ
মে ২৮, ২০২৪ ০৯:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে তাঁবু দিয়ে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। এই ঘটনা ইসরাইলের যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ।
-
রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে মিসরের সেনা নিহত
মে ২৮, ২০২৪ ০৯:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরাইল ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিসরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে।
-
‘রাফাহ শহরে ইসরাইলিদের নির্বোধ শিশুহত্যা বন্ধ করতে হবে’
মে ২৮, ২০২৪ ০৮:২২জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যে নির্বোধের মতো শিশু হত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। গত রোববার ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করার পর ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল এই আহ্বান জানালেন।