-
ইরাকি বিমান বাহিনী দায়েশের তেলবহর ধ্বংস করেছে
এপ্রিল ২৩, ২০১৬ ০৭:২৭ইরাকের বিমান বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি তেলবহর ধ্বংস করে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভাতে এ তেলবহর ধ্বংস করে দেয়া হয় এবং এতে সন্ত্রাসীগোষ্ঠীর তেল পাচার বাণিজ্যের ওপর আঘাত হানা হয়েছে।
-
লিবিয়ার একটি গুরুত্বপূর্ণ নগরী থেকে হটিয়ে দেয়া হলো সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে
এপ্রিল ২২, ২০১৬ ১০:৪৩লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি অনুগত বাহিনী পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী দেরনা থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হঠিয়ে দিয়েছে। সন্ত্রাসীরা তাদের প্রধান ঘাটি সিত্রের দিকে ভেগে গেছে বলে জানা গেছে।
-
ইরাক-সিরিয়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা
এপ্রিল ২১, ২০১৬ ১৩:২৫মার্কিন বিমান বাহিনী বলেছে, ইরাক এবং সিরিয়ায় কথিত দায়েশ বিরোধী হামলায় বি-৫২ বোমারু বিমান তারা ব্যবহার করছে। এতে দেশ দু’টিতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা জোরদার হচ্ছে।
-
ইরাকে বিমান অভিযানে দায়েশের ১৩ কমান্ডার নিহত
এপ্রিল ২১, ২০১৬ ০৭:২৩ইরাকের বিমান বাহিনীর অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শীর্ষস্থানীয় এক কমান্ডারসহ অন্তত ১৩ কমান্ডার নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে এ বিমান অভিযান চালানো হয়েছে।
-
মসুলে দায়েশের ৩টি প্রধান ঘাঁটি ধ্বংস করল ইরাকি বাহিনী
এপ্রিল ১৮, ২০১৬ ০৫:৪২ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তিনটি প্রধান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে দেশটির বিমান বাহিনী। হামলায় এক ডজনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান দিয়ে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
-
বিমান হামলায় দায়েশের আয়ে ধস; অর্থ আদায়ে বাড়ছে নির্যাতন
এপ্রিল ১৮, ২০১৬ ০৪:১২তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের আয়ে ধস নেমেছে এবং গত বছরের তুলনায় এ গোষ্ঠীর আয় অন্তত ৩০ শতাংশ কমে গেছে। ফলে অর্থ আদায়ের জন্য নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানুষের ওপর নির্যাতনমূলক নতুন নতুন কর চাপিয়ে দিচ্ছে দায়েশ। গবেষণা গোষ্ঠী আইএইচএস কনফ্লিক্ট মনিটরের আজ(সোমবার) প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য ওঠে এসেছে।
-
আফগানিস্তান বিমান হামলায় ৪০ দায়েশি নিহত, আহত অনেক
এপ্রিল ১৫, ২০১৬ ১০:৪১আফগানিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির বিমান বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর অন্তত ৪০ সদস্য নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গাহারে এ ঘটনা ঘটেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দেলওয়ার ওয়াজিরি জানান।
-
‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’
এপ্রিল ১৪, ২০১৬ ০৪:০১ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, কয়েকটি আঞ্চলিক দেশ বিশেষ করে সৌদি আরব ইরানের সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা করছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
রামাদিতে ফিরছে মানুষ, বাড়ছে প্রাণের কলরব
এপ্রিল ১১, ২০১৬ ০৭:২৮ইরাকের তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত রামাদি নগরীতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ফিরতে শুরু করেছে এবং নগরী ক্রমেই প্রাণচঞ্চল হয়ে উঠছে। গত মাস থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার পরিবার ফিরে এসেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র ইব্রাহিম আল-ওসআজ।
-
আলেপ্পোর কাছে দায়েশের অন্তত ১৯ সদস্য নিহত
এপ্রিল ১১, ২০১৬ ০৬:৩১সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অন্তত ১৯ সদস্য নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোর কাছে এ ঘটনা ঘটেছে এবং এ নগরীর সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অবরোধ ক্রমেই জোরদার হচ্ছে।